সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

পিএসসিতে দলীয় নিয়োগের চেষ্টা মানবে না ছাত্রশিবির

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের ঘটনায় সরকারের বিরুদ্ধে দলীয়করণের অপচেষ্টার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রয়োজনীয় সংস্কার ছাড়া পিএসসিতে কোনো দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।রোববার (১৮ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ উদ্বেগ প্রকাশ করেন।পিএসসিতে রাজনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কাবিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা বলেন, পিএসসি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ৫৪ বছরের ইতিহাসে প্রতিষ্ঠানটিকে বারবার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তাঁদের মতে, এর ফলে মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।নেতৃদ্বয় বলেন, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল মেধাভিত্তিক বাংলাদেশ গঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কার। কিন্তু জুলাই সনদের আলোকে পিএসসিকে স্বাধীন, নিরপেক্ষ ও গতিশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিবর্তে সেখানে আবারও দলীয় ও রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে তাঁদের আশঙ্কা।তাঁদের অভিযোগ, মেয়াদ পূর্ণ হওয়ার আগেই চেয়ারম্যান ও একের পর এক সদস্যকে কৌশলে সরিয়ে দেওয়ার ঘটনা এ আশঙ্কাকে আরও জোরালো করেছে।বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় সংস্কারের কথা বলা হলেও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। তাঁদের দাবি, উচ্চ আদালত, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মাঠ প্রশাসনের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে মেধা ও জ্যেষ্ঠতা উপেক্ষা, প্রশ্নফাঁস, ভেরিফিকেশনের নামে মেধাবীদের বাদ দেওয়া এবং দলীয় বিবেচনায় নিয়োগের মতো ঘটনা এ প্রবণতার বহিঃপ্রকাশ।তাঁরা আরও বলেন, স্বাধীন ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। পিএসসির শীর্ষ নেতৃত্বে ধারাবাহিক পরিবর্তনও এমন কোনো পরিকল্পনার অংশ কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, কঠোর হুঁশিয়ারিবিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা দাবি করেন, তাঁরা জানতে পেরেছেন, একজন মন্ত্রী পিএসসির সদস্যদের ডেকে রাজনৈতিক সরকারের ইচ্ছা অনুযায়ী কাজ করার ইঙ্গিত দিয়েছেন। তবে বিবৃতিতে ওই মন্ত্রীর নাম উল্লেখ করা হয়নি।নেতৃদ্বয় বলেন, পিএসসি কোনো মন্ত্রীর ব্যক্তিগত বা পারিবারিক প্রতিষ্ঠান নয়। সাংবিধানিক এ প্রতিষ্ঠানকে রাজনৈতিক সরকারের ইচ্ছা পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহারের অধিকার কারও নেই।তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া পিএসসিতে কোনো দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠানটিকে ব্যবহার করার চেষ্টা করা হলে ছাত্র-জনতা রাজপথে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

পিএসসিতে দলীয় নিয়োগের চেষ্টা মানবে না ছাত্রশিবির