নারীদের জন্য পিংক বাস সার্ভিস, ঢাকার যেসব পথে চলবে
নারী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নারীবান্ধব গণপরিবহন নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নারী যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে ‘পিংক বাস’ সেবার পরিধি ভবিষ্যতে আরও বাড়ানো হবে। ধাপে ধাপে নতুন রুটে বাস চালুর পাশাপাশি বাসের সংখ্যাও বৃদ্ধি করা হবে।তিনি বলেন, গণপরিবহনে নারীদের যাতায়াতের পরিবেশ আরও উন্নত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। শুধু বাস চালু করাই নয়, সেবাটি দীর্ঘমেয়াদি ও কার্যকর রাখাই মূল লক্ষ্য।‘পিংক বাস’ উদ্বোধনকালে শেখ রবিউল আলম বলেন, নতুন এই উদ্যোগ যেন কয়েক মাস পর বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে। অতীতে বিভিন্ন উদ্যোগ চালু হওয়ার পর বন্ধ হয়ে যাওয়ার উদাহরণ থাকলেও এবার এমনটি হতে দেওয়া হবে না।তিনি আরও জানান, পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ২০০টি ইলেকট্রিক বাস (ই-বাস) সরাসরি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০টি বাস নারী যাত্রীদের জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে।মন্ত্রী বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। ই-বাস চালু হলে নারীদের জন্য বিদ্যমান বাসসেবার রুট ও সংখ্যা আরও বাড়ানো সম্ভব হবে।বিআরটিসি জানিয়েছে, নারীবান্ধব ও নারী চালক পরিচালিত পরিবহনব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে মোট ১৪টি বাস দিয়ে ‘পিংক বাস’ সেবা শুরু হয়েছে। এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামের দুটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস চলবে।ঢাকায় ‘পিংক বাস’ চলবে যেসব রুটে১. নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল
কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল।২. তালতলা-মতিঝিল
তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল।৩. ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও
ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও।৪. মিরপুর-১০-মতিঝিল
মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।৫. মিরপুর-মতিঝিল
মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল।৬. মিরপুর-১২-মতিঝিল
মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।৭. মোহাম্মদপুর-মতিঝিল
মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।৮. আব্দুল্লাহপুর-মতিঝিল
আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।৯. গাজীপুর-বিমানবন্দর
গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর।
নারীদের জন্য আলাদা এই বাসসেবা চালুর মাধ্যমে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নিয়েছে বিআরটিসি।