বুধবার, ১৭ জুন ২০২৬
চেকপোস্ট

অভয়নগরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব

যশোরের অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে পুষ্টি উন্নয়ন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশবান্ধব চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’।মঙ্গলবার (১৬ জুন ২০২৬) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা এবং পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনে সহায়তা প্রদান।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, যশোর জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ জালাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপপরিচালক মো. আবুল হাসান ও সমরেন বিশ্বাস, পার্টনার প্রকল্পের এসএমও শেখ সাজ্জাদ হোসেন এবং তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মো. হাসান আলী।এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রজব আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজা খানম। বক্তারা বলেন, কৃষিতে উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে অভয়নগরের কৃষি ও গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এ ধরনের উদ্যোগ কৃষকদের আয় বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অভয়নগরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব