রাশিয়ায় ইউরেনিয়াম পাঠাতে রাজি ইরান, ট্রাম্পকে ১৪ শর্ত
ইরান পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ১৪ দফা সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনে পাঠানো এই প্রস্তাবে শর্তসাপেক্ষে সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে সম্মতি দিয়েছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের হাতে ইউরেনিয়াম হস্তান্তরে রাজি নয় তারা।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই প্রস্তাব পাঠানোর বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত প্রকাশ করেননি। তবে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার দাবি, ফাঁস হওয়া প্রস্তাবে দেখা গেছে ইরান দীর্ঘ সময়ের জন্য পারমাণবিক কার্যক্রম সীমিত রাখতে প্রস্তুত, কিন্তু স্থায়ীভাবে বন্ধ করার নিশ্চয়তা দিচ্ছে না।সংশোধিত প্রস্তাবে আরও বলা হয়েছে, তেহরান সরাসরি আর্থিক ক্ষতিপূরণ চায় না। এর বদলে তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল ও বাণিজ্যিক সুবিধা প্রত্যাশা করছে।
ইরানি সংবাদমাধ্যম তাসনিমের দাবি, নতুন এই ১৪ দফা প্রস্তাবের মূল লক্ষ্য যুদ্ধ বন্ধ করা, উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি করা। এর আগে ওয়াশিংটন ইরানকে ৫ দফা শর্ত দিয়েছিল।