যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এগোচ্ছে, পারমাণবিক ইস্যুতে আলোচনার ইঙ্গিত ইরানের
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির সমঝোতা স্মারক চূড়ান্ত হলে পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী ধাপের আলোচনা শুরু হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেছেন।আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খসড়া সমঝোতার বেশ কিছু বিষয়ে উভয় পক্ষ ইতোমধ্যে একমত হয়েছে। তবে এখনই কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হচ্ছে না বলে জানিয়েছে তেহরান।ইরানের ভাষ্য অনুযায়ী, সমঝোতা স্মারক চূড়ান্ত হলে পরবর্তী ৬০ দিনের মধ্যে পারমাণবিক ইস্যুসহ অন্যান্য সংবেদনশীল বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে। বিষয়টিকে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।এদিকে চলমান আলোচনায় পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা রাখলেও বর্তমানে কোনো আনুষ্ঠানিক সফর পরিকল্পনা নেই বলেও জানিয়েছে ইরান।একই সঙ্গে ইজরায়েল কে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তেহরান। ইরানের দাবি, ইসরায়েল এই শান্তি প্রক্রিয়া ব্যাহত করতে নানা ধরনের উসকানিমূলক পদক্ষেপ নিতে পারে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের নতুন এই অগ্রগতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।