মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

পাবিপ্রবি ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে উল্লাস-শামীম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থাপত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় আলম উল্লাস এবং সেক্রেটারি পদে দায়িত্ব পেয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শামীম ওসমান।রোববার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা শহর শাখার অনুমোদনের পর নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। পরে সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বিষয়টি জানানো হয়।নবনির্বাচিত সভাপতি হৃদয় আলম উল্লাস বলেন, “এই দায়িত্ব আমার কাছে একটি আমানত। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”তিনি জানান, শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার গাইডলাইন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নতুন কমিটি কাজ করবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও ইতিবাচক সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করাই নতুন নেতৃত্বের প্রধান লক্ষ্য।

পাবিপ্রবি ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে উল্লাস-শামীম