বেড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি বিতরণ
পাবনার বেড়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া শাড়ি বিতরণ করা হয়েছে।রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় বেড়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনান্ট চাকমা।পূজার নিরাপত্তায় প্রশাসনের আশ্বাসসভাপতির বক্তব্যে ইউএনও রুনান্ট চাকমা বলেন, শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণ করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেও প্রশাসন পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।উপহার পেয়ে সন্তোষ প্রকাশপ্রধানমন্ত্রীর উপহার পেয়ে অনুভূতি প্রকাশ করেন বেড়া পৌরসভার দাসপাড়া পূজা কমিটির সভাপতি ও বেড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ বসন্ত দাস।তিনি বলেন, পূজার আগে প্রধানমন্ত্রীর পাঠানো এ উপহার সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ আরও বাড়িয়ে দেবে। এবারের পূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন বসন্ত দাস।উপস্থিত ছিলেন প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষঅনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।