খাল খননে কর্মসংস্থান বাড়বে: পানি সম্পদমন্ত্রী
পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, দেশের খাল খনন কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধার সম্ভব হবে।বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সরকার সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় যে পরিবেশগত ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, তা খাল খননের মাধ্যমে অনেকটাই সমাধান করা সম্ভব।
এ সময় তিনি দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে সরকারের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন।