মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

অতিরিক্ত ভাড়া আদায়ে জিরো টলারেন্স, জরিমানা ও দায়িত্ব থেকে প্রত্যাহার

পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও বিভিন্ন অনিয়মের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।তিনি জানান, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়, কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদযাত্রায় সাধারণ মানুষের নিরাপদ ও হয়রানিমুক্ত নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ ধরনের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না বলে তিনি সতর্ক করেন।

অতিরিক্ত ভাড়া আদায়ে জিরো টলারেন্স, জরিমানা ও দায়িত্ব থেকে প্রত্যাহার