শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

পাকিস্তানি ক্রিকেটারদের প্রেমে মজেছিলেন যেসব ভারতীয় তারকা

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে দুই দেশের বিনোদন অঙ্গনে এখন নানা বিধিনিষেধ থাকলেও অতীতে পরিস্থিতি ছিল ভিন্ন। সেই সময়ে পাকিস্তানি ক্রিকেটার ও ভারতীয় অভিনেত্রীদের সম্পর্ক নিয়ে বিনোদন অঙ্গনে বেশ আলোচনা ও গুঞ্জন ছিল।ইমরান খান ও জিনাত আমানসত্তরের দশকে পাকিস্তানের তারকা ক্রিকেটার ও পরবর্তী সময়ে দেশটির প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান ও বলিউড অভিনেত্রী জিনাত আমানের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। বিভিন্ন সময়ে তাদের ঘনিষ্ঠতা নিয়ে খবর প্রকাশিত হলেও শেষ পর্যন্ত এই সম্পর্ক পরিণতি পায়নি। পরে দুজনই নিজ নিজ জীবনে এগিয়ে যান।ওয়াসিম আকরাম ও সুস্মিতা সেন২০০৮ সালে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়ায়। একটি অনুষ্ঠানে পরিচয়ের পর তাদের বন্ধুত্ব ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। তবে দুজনের কেউই প্রকাশ্যে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি।সানিয়া মির্জা ও শোয়েব মালিকভারত-পাকিস্তান তারকা জুটির মধ্যে সবচেয়ে আলোচিত ছিল টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সম্পর্ক। ২০১০ সালে হায়দরাবাদে তাদের বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০২৪ সালে তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে।আয়েশা টাকিয়া ও শহীদ আফ্রিদিবলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া ও পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে নিয়েও একসময় প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে তাদের সম্পর্কের দাবি করা হলেও নির্ভরযোগ্য প্রমাণ না থাকায় বিষয়টি মূলত গুঞ্জন হিসেবেই আলোচিত হয়েছে।শোয়েব আখতার ও সোনালি বেন্দ্রে বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের প্রতি নিজের ভালো লাগার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। অভিনেত্রীকে পছন্দ করার কথা তিনি নিজেই বলেছিলেন। তবে সোনালি বেন্দ্রের পক্ষ থেকে সম্পর্কের কোনো স্বীকৃতি পাওয়া যায়নি। ফলে বিষয়টি একতরফা ভালো লাগা হিসেবেই আলোচিত হয়।

পাকিস্তানি ক্রিকেটারদের প্রেমে মজেছিলেন যেসব ভারতীয় তারকা