বৈরী আবহাওয়ায় কুবিতে পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-এর বিভাগগুলোকে পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম নিজস্ব সিদ্ধান্তে পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক সুবিধার কথা বিবেচনায় রেখে বিভাগগুলোকে প্রয়োজন অনুযায়ী পরীক্ষা গ্রহণ বা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে।এর আগে প্রবল ঝড়ের কারণে গত ২৬ এপ্রিল থেকে টানা প্রায় ২৮ ঘণ্টা ক্যাম্পাসে বিদ্যুৎ ছিল না। এই পরিস্থিতিতে ২৮ এপ্রিল নির্ধারিত সকল বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়।বর্তমানেও বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় বিভাগভিত্তিক নমনীয় সিদ্ধান্তের সুযোগ দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।