ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা পিছিয়ে ২৪ সেপ্টেম্বর
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের একটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত তারিখে পরীক্ষা দুপুর সাড়ে ১টায় শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী অপরিবর্তিত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। সেগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।