সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

শাহবাগে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান, ময়লা ফেলায় জরিমানা ও ডাস্টবিন বিতরণ

রাজধানীর শাহবাগে (শাহবাগ) যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আকস্মিক পরিদর্শন ও অভিযান পরিচালনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।অভিযানকালে শাহবাগ এলাকার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকানের সামনে ময়লা পড়ে থাকতে দেখে প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং দোকানিদের সরাসরি সতর্ক করেন। তিনি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।এ সময় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দোকানিদের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়। পাশাপাশি যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষণের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে মোট ৯ জন দোকানিকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আমরা বলছি না যে রাতারাতি ঢাকা শহরকে সিঙ্গাপুর বা ইউরোপের মতো পরিচ্ছন্ন করে ফেলবো। তবে ঢাকাকে নিজেদের মতো করে পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য রাখতে চাই।”তিনি আরও বলেন, সরকার নাগরিকদের ওপর কোনো ধরনের জুলুম করতে চায় না, তবে সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। নাগরিকদের সু-অভ্যাস গড়ে তোলার পাশাপাশি গণমাধ্যমকে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।অভিযানকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাহবাগে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান, ময়লা ফেলায় জরিমানা ও ডাস্টবিন বিতরণ