রোববার, ১৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, কারণ জানতে চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় কারণ জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ তথ্য জানা গেছে।এর আগে শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ঘটনাটিকে বাংলাদেশের নাগরিকদের জন্য একটি শিক্ষা হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।সৌদি সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশপররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। দেশটির সরকারের জবাব পাওয়ার পর বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে জানানো সম্ভব হবে।তিনি বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। সে দেশের আইন অনুযায়ী অপরাধের বিচার ও শাস্তি কার্যকর করা হয়। তাই বিদেশে বসবাস ও কর্মরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।শামা ওবায়েদ বলেন, প্রবাসীরা নিজেদের অর্থ ব্যয় করে বিদেশে কাজ করতে যান। সেখানে অবস্থানকালে তাদের স্থানীয় আইন মেনে চলা জরুরি। বাংলাদেশেও বিদেশি নাগরিকেরা অপরাধ করলে দেশের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হন।মরদেহ দেশে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত পরেপররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঘটনাটি দুঃখজনক। সৌদি সরকারের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগপররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ভাষ্য অনুযায়ী, সৌদি মিশনের শ্রম উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ওই দুই বাংলাদেশি মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত ছিলেন। সৌদি আইনে এটিকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং ওই আইনের আওতায় আদালত ব্যবস্থা নিয়েছেন বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।তবে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি সরকারের আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, কারণ জানতে চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়