‘মনস্টার’-এ সালমানের নায়িকা নয়নতারা, প্রথমবার জুটি ভাইজান-লেডি সুপারস্টার
বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই থাকে তুঙ্গে। এবার তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মনস্টার’ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ, প্রথমবারের মতো এই ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা।জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করবেন দিল রাজু এবং পরিচালনার দায়িত্বে থাকছেন ভামশি পেইডিপল্লি। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে ছবিটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।সিনেমাটিতে অ্যাকশন দৃশ্যের বড় অংশ নিজেই করার প্রস্তুতি নিচ্ছেন সালমান খান। ভামশি পেইডিপল্লি ও দিল রাজুর সঙ্গে এটি হতে যাচ্ছে অভিনেতার প্রথম কাজ।এদিকে সালমান ও নয়নতারা জুটির খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা। প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে এই দুই জনপ্রিয় তারকাকে।
‘মনস্টার’-এ সালমান-নয়নতারা ছাড়াও অভিনয় করছেন সাগরিকা ঘাটগে, মুজাম্মিল ইব্রাহিমসহ আরও অনেকে। নতুন এই জুটি সিনেমাটিতে কতটা চমক দেখান, সেটিই এখন দেখার অপেক্ষা।