সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জাহাজটি ঘুরে দেখার সুযোগ পান সাধারণ মানুষ। তবে কয়েক দিনের টানা বৈরী আবহাওয়ার কারণে দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজটি পরিদর্শনের সুযোগ দেওয়া হয়। এ সময় দর্শনার্থীরা জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম ও সামুদ্রিক নিরাপত্তায় তাদের ভূমিকা সম্পর্কে জানার সুযোগ পান।খুলনা শিপইয়ার্ডে নির্মিত যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মুহাইমিনুল ইসলাম খান জানান, ‘অপরাজেয়’ খুলনা শিপইয়ার্ডে নির্মিত একটি পেট্রোল ক্রাফট। ২০১৩ সালের ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কমিশন লাভ করে জাহাজটি।প্রায় ৫০ মিটার দীর্ঘ এই জাহাজ দেশের বিশাল জলসীমায় সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।যেসব অভিযানে দায়িত্ব পালন করে ‘অপরাজেয়’জাহাজটির অধিনায়ক জানান, অবৈধভাবে মাছ আহরণ, জাটকা ও মা ইলিশ শিকার প্রতিরোধ, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন অভিযানে অংশ নেয় ‘অপরাজেয়’।এ ছাড়া দেশের সামুদ্রিক সম্পদ ও জাতীয় স্বার্থ সংরক্ষণেও নিয়মিত দায়িত্ব পালন করছে জাহাজটি। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত রাখতে নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরাজাহাজটি পরিদর্শনে আসা দর্শনার্থীরা এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পাশাপাশি জাহাজটির সক্ষমতা, পরিচালনব্যবস্থা এবং দেশের সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর দায়িত্ব সম্পর্কে জানার সুযোগ পান তারা।সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সাধারণ মানুষের জন্য যুদ্ধজাহাজ পরিদর্শনের এই আয়োজন নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে জানার একটি সুযোগ তৈরি করেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।