সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

গাইবান্ধায় ট্রাকচাপায় সাবেক জজ নিহত! সড়কে শোকের ছায়া

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এম এ আউয়াল সরকার (৫৫) নামে এক সাবেক জজ নিহত হয়েছেন। তিনি বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ–রংপুর আঞ্চলিক সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি মোটরসাইকেলযোগে গাইবান্ধা জজ কোর্ট থেকে বাড়ি ফিরছিলেন। পথে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সুন্দরগঞ্জ থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে ঘাতক ট্রাকটি শনাক্তে অভিযান চালাচ্ছে পুলিশ।

গাইবান্ধায় ট্রাকচাপায় সাবেক জজ নিহত! সড়কে শোকের ছায়া