সৈয়দপুরে দুই হোটেলে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা
নীলফামারীর সৈয়দপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযানে শহরের দুটি অভিজাত হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে শহরের রংপুর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সিহাব উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ।অভিযানে সৈয়দপুর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আলতাফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি হোটেলকে জরিমানা করা হয়। এর মধ্যে আল-শামস হোটেলকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং তাজির উদ্দিন গ্রান্ড হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।