আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী নূর মোহাম্মদ রাজিব খান
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৫ নম্বর নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর ৬ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নাসিরনগর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ রাজিব খান। নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।মাদকমুক্ত ও উন্নত ওয়ার্ড গড়ার প্রত্যয়নূর মোহাম্মদ রাজিব খান বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সুখী-সুন্দর সমাজ গঠনে ওয়ার্ড পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। ফুলপুর ৬ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান।তিনি আরও বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের সুবিধাবঞ্চিত, অবহেলিত ও সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চান। এলাকার মানুষের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা জানতে তিনি নিয়মিত তাঁদের সঙ্গে মতবিনিময় করছেন।রাজিব খান বলেন, “আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে পাশে রাখুন। ওয়ার্ডবাসী ও মেহনতি মানুষের অধিকার আদায় এবং এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিন।”সমর্থন প্রত্যাশা তরুণ সমাজেরএদিকে স্থানীয় কয়েকজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী নূর মোহাম্মদ রাজিব খানকে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এলাকার উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের প্রত্যাশায় তাঁকে সমর্থন দিতে চান তাঁরা।সমর্থকদের ভাষ্য, পরিবর্তনের সময় এখনই। আমরা ৬ নম্বর ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা একজন প্রতিনিধি চাই। সততা ও উন্নয়নের প্রত্যাশায় নূর মোহাম্মদ রাজিব খানকে সমর্থন দিতে আগ্রহী।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর নাসিরনগর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নূর মোহাম্মদ রাজিব খান ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।