নরসিংদী পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড, অভিবাদন গ্রহণ করলেন পুলিশ সুপার
নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের ড্রেসরুলস, শৃঙ্খলা ও পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।রোববার (৭ জুন ২০২৬) সকালে নরসিংদী পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ মাস্টার প্যারেড আয়োজন করা হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ অলিউর রহমান।প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্যারেডের মানোন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও জনসেবামূলক মনোভাব আরও জোরদার করার আহ্বান জানান।এ সময় তিনি কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান এবং তাদের সুস্বাস্থ্য ও পেশাগত সফলতা কামনা করেন।অনুষ্ঠানে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।