নবীজি (সা.) যেভাবে কোরবানি করতেন পশু নির্বাচন থেকে বিতরণ পর্যন্ত
কোরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয়। কোরবানি শব্দের অর্থই হলো কাছে যাওয়া বা নৈকট্য লাভ করা।রাসুলুল্লাহ (সা.) মদিনায় হিজরতের পর থেকে জীবনের শেষ পর্যন্ত প্রতি বছর নিয়মিত কোরবানি করেছেন। সহিহ হাদিস অনুযায়ী, তিনি মদিনায় ১০ বছর অবস্থানকালে কখনও কোরবানি বাদ দেননি।নবীজি (সা.) কোরবানির জন্য সবসময় উত্তম ও সুস্থ পশু নির্বাচন করতেন। তিনি দুইটি মোটাতাজা, শিংযুক্ত এবং ভালো মানের মেষ ভেড়া/দুম্বা কোরবানি করতেন। এছাড়া তিনি গরু, উট, ছাগলসহ বিভিন্ন পশু দ্বারা কোরবানি করেছেন।বিদায় হজে তিনি ১০০টি উট কোরবানি করেন এবং নিজ হাতে বহু পশু জবাই করেন। কোরবানির সময় তিনি নিজ হাতে দোয়া পড়তেন: বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না…
নবীজি (সা.) কেবল কোরবানি করতেন না, বরং তার গোশত নিজে খেতেন, পরিবারকে খাওয়াতেন, প্রতিবেশী ও দরিদ্রদের মধ্যে বিতরণ করতেন। একটি অংশ তিনি সদকা হিসেবে দান করার নির্দেশও দিতেন।