সিরাজগঞ্জে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ধামাইকান্দি ও পূর্ণিমা গাতি আঞ্চলিক সড়কের পুঠিয়া এলাকায় সদ্য জন্ম নেওয়া এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের ধারণা, জন্মের পর পরিচয় গোপন রাখতে নবজাতক শিশুটিকে ফেলে রেখে যাওয়া হয়েছে। পরে এলাকাবাসী শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের নবজাতকটিকে হেফাজতে নেয়। তবে এখন পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।এলাকাবাসী দাবি করেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের অমানবিক ঘটনা রোধ করা যায়।
পুলিশ জানিয়েছে, নবজাতকের পরিচয় শনাক্তে তদন্ত চলছে এবং দোষীদের খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।