কালিরহাটে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করলেন এমপি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের কালিরহাট এলাকায় নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রফেসর মো. আনোয়ারুল ইসলাম।উদ্বোধনকালে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, নদীভাঙন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা। প্রতিবছর ভাঙনের কারণে অনেক মানুষ বসতভিটা, কৃষিজমি ও সম্পদ হারিয়ে ক্ষতিগ্রস্ত হন। তাই ভাঙন প্রতিরোধে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।তিনি আরও বলেন, কালিরহাট এলাকায় জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নদীর তীর সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় এটি সহায়ক হবে।এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত কাজ সম্পন্ন করে নদীভাঙনের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।