সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

সরকারি চাকরিজীবীদের সুখবর, ৪ ধাপে বাড়তে পারে বেতন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। মূল্যস্ফীতি ও সরকারের বাজেটের ওপর চাপ কমিয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আগামী দুই অর্থবছরে চার ধাপে বেতন-ভাতা কার্যকরের পরিকল্পনা নেওয়া হচ্ছে।সোমবার (৩১ আগস্ট) নতুন পে-স্কেল বাস্তবায়নসংক্রান্ত এসব সুপারিশ অনুমোদনের জন্য মন্ত্রিসভার সামনে উপস্থাপনের কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতেই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হচ্ছে।শুরুতে বাড়তে পারে ৩০% বেতনপরিকল্পনা অনুযায়ী, নতুন পে-স্কেলের মূল বেতনের ৩০ শতাংশ ১ জুলাই থেকে কার্যকর করার প্রস্তাব থাকতে পারে। এরপর পরবর্তী বছরের শুরুতে আরও ৩৫ শতাংশ এবং তার পরবর্তী অর্থবছরের জুলাইয়ে অবশিষ্ট অংশ কার্যকর করার সুপারিশ করা হতে পারে।এরপর ওই অর্থবছরের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার প্রস্তাব থাকতে পারে।অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।পে-স্কেল নিয়ে কাজ চূড়ান্ত পর্যায়েঅষ্টম পে কমিশন গঠনের প্রায় এক দশক পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় পে কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।পে-স্কেল বাস্তবায়ন তদারকির জন্য ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে ওই কমিটির প্রধান করা হয়।এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা হতে পারে। এ ছাড়া গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, নবম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ চলছে। কাজ শেষ হলে দ্রুত তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।

সরকারি চাকরিজীবীদের সুখবর, ৪ ধাপে বাড়তে পারে বেতন