রোববার, ০১ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

ধামইরহাটে আলমপুর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সরকার

নওগাঁর ধামইরহাটে আলমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে নজরুল ইসলাম সরকারকে মনোনীত করা হয়েছে। ইউনিয়ন বিএনপির কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে ও কণ্ঠভোটে তাঁকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।আলমপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মী সভা ও প্রার্থী নির্ধারণী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধামইরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম লিটন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধামইরহাট পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম কবির মিল্টন, মো. তারিকুল ইসলাম (রানা) ও মো. আব্দুর রহমান মীর এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম।সভায় উন্মুক্ত আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীদের কণ্ঠভোটে নজরুল ইসলাম সরকারকে আলমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়।বক্তারা বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তাঁরা।কর্মী সভায় আলমপুর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ধামইরহাটে আলমপুর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সরকার