সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে অপহরণের পর একটি বাড়িতে আটকে রেখে কয়েক দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজমুল হাওলাদার (৩১) নামে এক ব্যক্তিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন ওই গৃহবধূ। পথে কোটালীপাড়ার ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে নাজমুল হাওলাদার কয়েকজন সহযোগীকে নিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।মামলার অভিযোগ অনুযায়ী, পরে বাজারের কাছাকাছি একটি বাড়িতে তাকে আটকে রাখা হয়। সেখানে আট দিন ধরে নাজমুল হাওলাদার তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।অভিযান চালিয়ে উদ্ধারবিষয়টি জানাজানি হওয়ার পর শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরদিন রোববার (৩০ আগস্ট) ভুক্তভোগী নিজে বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেন। মামলায় নাজমুল হাওলাদারকে প্রধান আসামি করা হয়েছে।অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযানকোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, ভুক্তভোগীর প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা