হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকবে জামায়াত: গোলাম পরোয়ার
হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনে সেগুলো সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৪ অক্টোবর) রাজধানীতে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।দুপুরে রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।বৈষম্য ও বঞ্চনার কথা তুলে ধরেন নেতারাব্রিফিংয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, মতবিনিময় সভায় হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য, বঞ্চনা ও অসুবিধার বিষয়গুলো তুলে ধরেন তাঁদের নেতারা। এসব সমস্যা সমাধানে সহযোগিতাও চেয়েছেন তাঁরা।তিনি জানান, জামায়াত আমির তাঁদের বক্তব্য শুনেছেন এবং সমস্যাগুলো সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে উদ্যোগ নিলে এসব সমস্যা সমাধানে অগ্রগতি সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।সব ধর্মের মানুষের অধিকার রক্ষার দায়িত্বগোলাম পরোয়ার বলেন, ডা. শফিকুর রহমান শুধু একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, বিরোধীদলীয় নেতা হিসেবে তাঁর সাংবিধানিক দায়িত্বের বিষয়টিও তুলে ধরেছেন।বাংলাদেশের সব ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিশ্চিত করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে এসব বিষয়ে ভূমিকা রাখা বিরোধীদলীয় নেতারও সাংবিধানিক কর্তব্য বলে উল্লেখ করেন তিনি।মন্দির ও ধর্মীয় অনুষ্ঠান সুরক্ষার প্রসঙ্গমিয়া গোলাম পরোয়ারের ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, পূজা ও মন্দিরের নিরাপত্তায় জামায়াতের কর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন বৈঠকে উপস্থিত কয়েকজন হিন্দু নেতা।সভায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, পূজা উদ্যাপন ফ্রন্ট, জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় উঠে আসা সমস্যাগুলো সমাধানে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।