মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি মো. ইমাম হোসেন চৌধুরী

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ঐতিহ্যবাহী বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. ইমাম হোসেন চৌধুরী।একই কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হাওয়া বেগম। ৩১ আগস্ট ২০২৬ তারিখে বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন উপলক্ষে ১১ জন সদস্যের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মীর কাশেম চৌধুরী।সভায় সভাপতি পদে মো. ইমাম হোসেন চৌধুরীর নাম প্রস্তাব করা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজিত রঞ্জন তালুকদার, সহকারী শিক্ষক আবু তাহেরসহ উপস্থিত সকল সদস্য তা সমর্থন করেন।একইভাবে সহ-সভাপতি পদে হাওয়া বেগমের নাম প্রস্তাব করা হলে সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন। নবনির্বাচিত সভাপতি মো. ইমাম হোসেন চৌধুরী বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং সার্বিক অবকাঠামোগত অগ্রগতিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি মো. ইমাম হোসেন চৌধুরী