রামিসা হত্যা মামলা: আজই চার্জশিট, ৭ দিনের মধ্যে দ্রুত বিচার স্বরাষ্ট্রমন্ত্রী
শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার চূড়ান্ত অভিযোগপত্র আজ রোববার আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে বিশেষ আদালতে মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।এক ব্রিফিংয়ে জানানো হয়, মামলার তদন্ত শেষ করে আজই চার্জশিট দাখিল করা হচ্ছে। বিচার প্রক্রিয়া ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যদিও পুরো বিচার কার্যক্রম আদালতের এখতিয়ারাধীন থাকবে বলে উল্লেখ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, মামলার চূড়ান্ত অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে এবং বর্তমানে তা ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে এন্ট্রি ও কারিগরি যাচাইয়ের কাজ চলছে।অভিযোগপত্রে প্রধান আসামি হিসেবে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এরই মধ্যে স্বপ্না আক্তারকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে মামলার ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।