সোমবার, ০৮ জুন ২০২৬
চেকপোস্ট

সংকটাপন্ন দুই ভাই, উন্নত চিকিৎসায় ঢাকায় রেফার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই ভাই সাব্বির সরকার ও মোঃ ইউনুস।জানা গেছে, সিদ্দিক সরকারের ছেলে সাব্বির সরকারের গলায় গুরুতর আঘাত লেগে ২৭টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।এদিকে ছোট ভাই মোঃ ইউনুসের অবস্থাও সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর থেকে ঢাকায় রেফার করা হয়েছে।পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে দুই ভাই-ই চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। স্বজনরা বলেন, মহান আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থ করে পরিবারের মাঝে ফিরিয়ে দেন।

সংকটাপন্ন দুই ভাই, উন্নত চিকিৎসায় ঢাকায় রেফার