বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

খুলনায় দৈনিক প্রবাহ অফিসে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দৈনিক প্রবাহ অফিসে হামলাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর শিববাড়ী মোড়ের প্রবাহ ভবনের সামনে প্রবাহ পাঠক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। উক্ত কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, এটি স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত। প্রবাহ অফিসে হামলা এবং স্টাফকে মারধরের ঘটনায় দায়েরকৃত সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।অন্যথায় সাংবাদিকরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। বক্তারা আরও বলেন, একের পর এক খুন ও গুলির ঘটনায় খুলনা অনিরাপদ হয়ে উঠেছে। মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে। এমনকি কয়েকদিন আগে নগরীর জাতিসংঘ শিশু পার্ক এলাকায় ৪জন সাংবাদিককে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটলেও কোন আসামি ধরা না পড়ায় সর্বশেষ প্রবাহ অফিসে হামলার ঘটনা ঘটেছে। বক্তারা অবিলম্বে প্রবাহ ভবনের পিছনের বস্তি উচ্ছেদ করে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে খুলনার পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক প্রবাহ পাঠক ফোরাম ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান।প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ’র ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র খুলনা জেলা সভাপতি অ্যাডভোকেট কুদরত-এ-খুদা, খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তন সম্পাদক মো. মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর’র সম্পাদক তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন, দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র ফটো সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল। দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ইউএনবি’র খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, এনটিভি’র ব্যুরো প্রধান আলহাজ্ব আবু তৈয়ব মুন্সি, সাবেক বিএনপি নেতা  এস এম আরিফুর রহমান মিঠু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা,  দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, কেইউজে'র সাধারণ সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের ট্রেজারার বিমল সাহা, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সোহরাব হোসেন, দৈনিক সমকালের ব্যুরো প্রধান আবুল হাসান হিমালয়, দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার শরীফ আহমেদ মোল্লা, জামায়াতে ইসলামীর খুলনা মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আব্দুল গফুর, ইসলামী আন্দোলনের মহানগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, ছায়াবৃক্ষের নির্বাহী পরিচালক মাহবুব আলম বাদশা, বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশনের মহাসচিব এস এম সোহরাব হোসেন, কেইউজের সাবেক আহবায়ক রকিব উদ্দিন পান্নু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বাপ্পি খান, প্রবাহের সহকারী সম্পাদক মো. খালিদ হোসেন, সিনিয়র ফটো সাংবাদিক কামরুল আহসান, নিউজ ২৪’র প্রতিনিধি মো. মাকসুদুর রহমান মাকসুদ, সিনিয়র সাংবাদিক শামিম আশরাফ শেলী, চ্যালেন ২৪’র ব্যুরো প্রধান বেল্লাল হোসেন সজল, খুলনা টাইমস’র বার্তা সম্পাদক নুর হাসান জনি, দৈনিক খুলনাঞ্চলের মুজাহিদুর রহমান, প্রবাহের সিনিয়র রিপোর্টার খলিলুর রহমান সুমন, দৈনিক ঘোষণার ব্যুরো চীফ মোঃ রবিউল হোসেন খান,   প্রবাহের রিপোর্টার শওকত আলী খান,  কামরুল হোসেন মনি, ফেরদৌসুর রহমান, সিনিয়র ফটো সাংবাদিক এম এম মিন্টু, রায়হান মোল্লা, এস. সাইফুল ইসলাম, কায়কোবাদ বুলবুল, শাহরিয়ার রাব্বি, মেহেদী হাসান, মো. আশিকুর রহমান, এম. রুহুল আমিন, সাইফুল্লাহ তারেক, শেখ মো. জাকির হোসেন, দৈনিক সংযোগ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মিশারুল ইসলাম মনির, এনটিভির ক্যামেরা পার্সন আজিজুল ইসলাম, বিজনেস বাংলাদেশের ব্যুরো প্রধান মামুন রেজা, বিএনপি নেতা শামসুজ্জামান চঞ্চল, জামায়াত নেতা জাহিদুর রহমান নাঈম, জি এম মঈন উদ্দিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, প্রবাহের ফুলবাড়ীগেট প্রতিনিধি শেখ বদর উদ্দীন, দিঘলিয়া প্রতিনিধি মো. জাহিদুজ্জামান, মোল্লাহাট প্রতিনিধি শরিফুল ইসলাম দিদার, কালিয়া প্রতিনিধি মোল্লা রাসেল, বটিয়াঘাটা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ, রূপসা প্রতিনিধি বেনজির হোসেন, মো. নাসিমসহ দৈনিক প্রবাহের খুলনা বিভাগের বিভিন্ন উপজেলার প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত রোববার (৯ আগস্ট) দিনগত গভীর রাতে নগরীর ৩ কেডিএ এভিনিউস্থ প্রবাহ ভবনের পঞ্চম তলায় হামলা চালায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা। এ সময় তারা ফয়সাল আহমেদ (৪৯) নামে পত্রিকার একজন স্টাফকে মারধর করে এবং সাংবাদিকদের খুঁজতে থাকে। না পেয়ে অফিসের কাচের  দরজাও ভাঙ্গচুরের চেষ্টা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ প্রধান আসামি রফিকুল ইসলামকে মঙ্গলবার গ্রেফতার করে।

খুলনায় দৈনিক প্রবাহ অফিসে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত