বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে দৈনিক আলাপন কার্যালয় পরিদর্শনে প্রেস কাউন্সিল চেয়ারম্যান

নীলফামারীর সৈয়দপুরে দৈনিক আলাপন কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তিনি সৈয়দপুর প্রেসক্লাব সংলগ্ন জেলার অন্যতম প্রাচীন পত্রিকা আলাপনের কার্যালয়ে যান। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।সফরকালে প্রেস কাউন্সিল চেয়ারম্যান পত্রিকাটির সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সাংবাদিকতা ও সংবাদপত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নার্জিজ বানু।বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সংবাদপত্রের বিকাশে সাংবাদিক ও পত্রিকার মালিকদের যৌথভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।এর আগে আলাপন পরিবারের পক্ষ থেকে প্রেস কাউন্সিল চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে আলাপন সম্পাদক আমিনুল হকের লেখা দুটি বই তাঁর হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এ সময় আলাপনের বার্তা সম্পাদক রেজা মাহমুদ, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, নজির হোসেন নজু, নুর আলম, প্রিন্স ও হিরা শর্মাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুরে দৈনিক আলাপন কার্যালয় পরিদর্শনে প্রেস কাউন্সিল চেয়ারম্যান