বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ধামইরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে নওগাঁর ধামইরহাট-এ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ধামইরহাট-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশান্ত চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন মিন্টু রহমান।সভায় সভাপতিত্ব করেন মোঃ শাহাদত হোসেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও শিক্ষার্থীরা। আলোচনা সভায় বক্তারা অগ্নিনির্বাপণ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো গেলে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

ধামইরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু