কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শিশু ও ২ গরু–২ ছাগলের মর্মান্তিক মৃত্যু
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু এবং দুইটি গরু ও দুইটি ছাগলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সোমবার (৮ জুন) উপজেলার কাজাইকাটা গ্রামে মোঃ খলিল মিয়ার বাড়ির পাশে থাকা বিদ্যুতের একটি খুঁটি ঝড়ো বাতাসে ভেঙে পড়ে। এতে বিদ্যুতের তার ছড়িয়ে পড়ে চারপাশে।স্থানীয়দের মতে, একই সময় সেখানে থাকা ৮–১০ বছর বয়সী এক কন্যাশিশুর ওপর বিদ্যুতের তার পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পাশাপাশি বিদ্যুতের সংস্পর্শে এসে দুইটি গরু ও দুইটি ছাগলেরও মৃত্যু হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনা ও দুর্বল খুঁটির কারণে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন ও খুঁটি সংস্কারের দাবি জানান।
এলাকাবাসী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও নিরাপদ করা জরুরি।