রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

শিবপুরে জন্মাষ্টমী ও দুর্গোৎসব ঘিরে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

নরসিংদীর শিবপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার বানিয়াদী পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে শিবপুর উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন কুমার দত্ত।সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ডা. মনিন্দ্র চন্দ্র বর্মন, কার্তিক চন্দ্র বর্মন, উপদেষ্টা ডা. শংকর চন্দ্র পাল, শিবপুর পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ চন্দ্র বর্মন, সহসভাপতি উজ্জ্বল চন্দ্র দেবনাথ ও কেশব চন্দ্র দে।এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সাবেক সহসভাপতি ও কার্যনির্বাহী সদস্য গৌরাঙ্গ চন্দ্র বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক প্রীতম দাশ রনি, কোষাধ্যক্ষ দিলীপ ঘোষ, প্রচার সম্পাদক প্রহ্লাদ ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব চন্দ্র দাশ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য নারায়ণ মনি দাশ।সভায় শিবপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও বক্তব্য দেন। বক্তারা জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পারস্পরিক সমন্বয় ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভা শেষে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত পূর্ণা চক্রবর্তীর সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়। পাশাপাশি তার চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

শিবপুরে জন্মাষ্টমী ও দুর্গোৎসব ঘিরে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা