শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে রংপুর রেঞ্জ ডিআইজি নীলফামারী জেলার কোন পূজামন্ডপ নিয়ে ঝুঁকি নাই

নীলফামারী জেলার কোনো দুর্গাপূজামণ্ডপে নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল মাবুদ। তাঁর ভাষ্য, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।শহরের শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত সৈয়দপুর কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে ডিআইজির এ কার্যক্রম শুরু হয়।নিরাপত্তায় পুলিশসহ একাধিক বাহিনীডিআইজি আব্দুল মাবুদ বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য পুলিশের পাশাপাশি এসআরবি, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। যেকোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীগুলো প্রস্তুত রয়েছে।তিনি আরও বলেন, জেলা ও বিভাগীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পূজার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কোথাও কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দেশের ঐতিহ্য সমুন্নত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য হিন্দু সম্প্রদায়ের নেতাদের প্রতি অনুরোধ জানান।পরিদর্শনে উপস্থিত ছিলেন যারাপূজামণ্ডপ পরিদর্শনের সময় ডিআইজির সঙ্গে ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, হাইওয়ে পুলিশের রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন মিয়া ও ওয়াহেদুন নবী এবং সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।এ সময় তাঁদের শুভেচ্ছা জানান সৈয়দপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু, হিন্দু কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নেতা এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি ও উপজেলা হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায়।নীলফামারীতে ৮৭২ মণ্ডপে দুর্গাপূজাএবার নীলফামারী জেলায় ৮৭২টি এবং সৈয়দপুর উপজেলায় ৮০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার থেকে শুরু হয়েছে পূজার মূল পর্ব। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।পূজা উপলক্ষে রংপুর বিভাগের বাণিজ্যিক কেন্দ্র সৈয়দপুরের বাজারগুলোতেও কেনাকাটা বেড়েছে। দিন-রাত চলছে বেচাকেনা, উৎসবকে ঘিরে জমে উঠেছে শহরের বিপণিবিতান ও দোকানপাট।

সৈয়দপুরে রংপুর রেঞ্জ ডিআইজি নীলফামারী জেলার কোন পূজামন্ডপ নিয়ে ঝুঁকি নাই