সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

দিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধা, ভারতীয় হাইকমিশনার তলব করল ঢাকা

দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।ঘটনার পর অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়াকে তলব করে।সোমবার (১৫ জুন) দুপুরে তাকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডাকা হয়। এ ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।এর আগে রোববার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যান জাহেদ উর রহমান। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে এবং পরে দেশে ফেরত পাঠানো হয়।ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরে জানানো হবে।কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা দুই দেশের সম্পর্ক ও প্রটোকল ইস্যুতে নতুন আলোচনা তৈরি করেছে।

দিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধা, ভারতীয় হাইকমিশনার তলব করল ঢাকা