শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

আবারও আটক ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে

‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার সময় আবারও পুলিশের হাতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এ নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার আটক হলেন তিনি।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচি পালনের কথা ছিল। কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কিছুক্ষণ আগে তাঁর বাড়িতে পৌঁছায় দিল্লি পুলিশ।ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে তাঁকে কর্মসূচিতে অংশ না নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। তবে নোটিশ উপেক্ষা করে বাড়ি থেকে বের হলে তাঁকে আটক করে পুলিশ।পুলিশের সঙ্গে কথোপকথনের ভিডিও প্রকাশএক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিজিৎ দীপকে। তাঁর দাবি, তাঁকে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচি বাতিল করতে বলা হয়েছিল।ভিডিওতে দেখা যায়, সোফায় বসে ওই পুলিশ কর্মকর্তাকে তিনি প্রশ্ন করছেন, ‘আমার বিরুদ্ধে আপনি কী ধরনের অভিযোগ এনেছেন?’এক সপ্তাহে দ্বিতীয়বার আটকএর আগে গত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার আগে আটক হয়েছিলেন অভিজিৎ দীপকে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। মুম্বাই থেকে দিল্লিতে আসার সময় বিমানের ভেতর থেকে তাঁকে আটক করা হয়।সিজেপির শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টায় ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন দীপকে। তবে কর্মসূচি শুরুর আগেই তাঁর দিল্লির বাড়িতে পৌঁছে যায় পুলিশ।জমায়েত নিয়ে পুলিশের সতর্কতাবৃহস্পতিবার দিল্লি পুলিশ সিজেপির নেতাকর্মীদের সতর্ক করে জানায়, ১৬৩ ধারা অমান্য করে কনট প্লেস এলাকায় চার বা তার বেশি ব্যক্তি জমায়েত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তবে শুক্রবার দিল্লি পুলিশ জানিয়েছে, জাতীয় পতাকা নিয়ে ১১ জনকে কনট প্লেসে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ওই অনুমতির তালিকায় অভিজিৎ দীপকের নাম রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

আবারও আটক ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে