বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

দিরাই বালিকা বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জের দিরাইয়ে ঐতিহ্যবাহী দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবদুল কাদির, মো. জিতু মিয়া, গোলাম মোস্তফা সরদার রুমি ও আবু হেনা এবং দিরাই প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার।এ সময় সহকারী শিক্ষক রুহেল মিয়া সরদার, তানভীর আল জামান, জেসমিন বেগম, হাদিয়া বেগমসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ছাত্রী মাহফুজা তালুকদার শিমু ও মাহিয়া চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবিদা বেগম।মিলাদ মাহফিলে বক্তারা বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব এবং আল্লাহর প্রিয় রাসুল। তাঁর জীবন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, বিনয়, নারীর মর্যাদা ও মানবতার শিক্ষা তাঁর জীবন থেকেই পাওয়া যায়।বক্তারা ছাত্রীদের উদ্দেশে বলেন, তারা জাতির ভবিষ্যৎ কর্ণধার। নবীজির সুন্নত ও ইসলামের আদর্শ অনুসরণ করে নিজেদের চরিত্র গঠন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, শালীনতা ও দেশপ্রেমের গুণাবলি অর্জন করলে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।তারা আরও বলেন, আল্লাহর রহমত ও নবীজির শাফায়াত পেতে হলে তাঁর দেখানো পথে চলতে হবে এবং ইসলামের বিধান মেনে জীবন গড়ে তুলতে হবে।মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবদুল কাদির।মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থী ও উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।

দিরাই বালিকা বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল