বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

নতুন বাজেটে কর বাড়ায় বিলাসী পণ্যে মূল্যস্ফীতির শঙ্কা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বেশ কিছু পণ্য ও খাতে কর ও শুল্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সিগারেট, রড, বিলাসী পণ্য এবং কিছু আমদানি পণ্যের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।আগামী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট এবং দেশের ৫৫তম বাজেট।প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং ঘাটতি থাকতে পারে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।যেসব পণ্যের দাম বাড়তে পারেসিগারেট ও তামাকজাত পণ্য:নিম্ন থেকে অতি-উচ্চ স্তরের সিগারেটের দাম প্রতি প্যাকেটে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। পাশাপাশি নিকোটিন পাউচ ও সিগারেট ফিল্টারের কাঁচামালের ওপর উচ্চ সম্পূরক শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।রড ও নির্মাণ সামগ্রী:মাইল্ড স্টিল (এমএস) ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাট ও কর প্রায় ১০ শতাংশ বাড়তে পারে, ফলে নির্মাণ খরচ বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে।বিলাসী ও আমদানি পণ্য:বিদেশি প্রসাধনী, উচ্চমূল্যের খাদ্যপণ্য এবং নতুন কয়েকটি আমদানি পণ্যের ওপর ২০ শতাংশ পর্যন্ত ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে।অন্যান্য পণ্য:অ্যালকোহল, কাজুবাদাম ও উচ্চমূল্যের হিমায়িত মাছ আমদানিতেও নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে।সরকারের এই কর নীতির ফলে কিছু পণ্যের বাজারমূল্য বাড়তে পারে বলে অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা।

নতুন বাজেটে কর বাড়ায় বিলাসী পণ্যে মূল্যস্ফীতির শঙ্কা