খুলনার দাকোপে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর এলাকার একটি খাল থেকে অমিও মন্ডল (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ১৬ আগষ্ট সকাল ১০ টার দিকে রামনগর ও কৈলাশগঞ্জ ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সুত্রে জানাগেছে, সকালে স্থানীয়রা খালের পানিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। নিহত অমিও মন্ডল ঔই এলাকার বাসিন্দা বলে জানাগেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তিনি দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে কিভাবে তিনি খালের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে, সেবিষয়ে তাৎক্ষনিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ধারনা অসাবধানবশত খালে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর প্রকৃত কারন তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর বিষয়টি তদন্তের পর বিস্তারিত তথ্য জানাযাবে বলে জানিয়েছেন পুলিশ।