সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় আনতে চায় সরকার: জহির উদ্দিন স্বপন

দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন, এমপি।তিনি বলেন, ভোলার গ্যাসসম্পদ, কুয়াকাটার সমুদ্রসৈকত এবং পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। বর্তমান সরকার এসব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায়।সোমবার (১৬ নভেম্বর) সকালে (নিউইয়র্ক সময় ১৫ নভেম্বর সন্ধ্যায়) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী বৃহত্তর বরিশালবাসী এ সভার আয়োজন করে।দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ত করার আহ্বানজহির উদ্দিন স্বপন বলেন, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে ভোলার গ্যাস, কুয়াকাটার পর্যটনশিল্প এবং পায়রা বন্দরের মতো গুরুত্বপূর্ণ সম্পদকে পরিকল্পিতভাবে কাজে লাগানো প্রয়োজন।এ সময় দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি। যারা এ অঞ্চলের উন্নয়নে পরিকল্পনা প্রণয়নে ভূমিকা রাখতে চান, সরকার তাদের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।মতবিনিময় সভায় প্রবাসী নেতাদের উপস্থিতিডা. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামান নিলু।সভায় আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক সাহিন, রুহুল আমিন নাসির, ফিরোজ মিয়াসহ স্থানীয় ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বৃহত্তর বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক যুক্তরাষ্ট্রপ্রবাসী অংশ নেন। সভায় দক্ষিণাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা, প্রবাসীদের অংশগ্রহণ এবং আঞ্চলিক সম্পদ ব্যবহারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় আনতে চায় সরকার: জহির উদ্দিন স্বপন