খুলনার তেরখাদায় গুলিবিদ্ধ ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাস
খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. রামীম বিশ্বাস নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর পাঁজরে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রামে সেনেরবাজার–মধুপুর সড়কে খান ব্রিকসের কাছে এ ঘটনা ঘটে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বিষয়টি নিশ্চিত করেছেন।মোটরসাইকেলে এসে গুলিপুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় রামীম বিশ্বাস পারহাজীগ্রামে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পাঁজরে গুলি লাগে।পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।আহত যুবদল নেতা রামীম বিশ্বাসরামীম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজীগ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশঘটনার খবর পেয়ে তেরখাদা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।