বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

পূজা উদ্বোধনে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা

দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাসভবনসংলগ্ন এলাকায় মিলন সঙ্ঘের পূজা উদ্বোধনে যাওয়ার পথে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় জেড-প্লাস নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বাড়ি থেকে হেঁটে পূজামণ্ডপের দিকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় জনাকীর্ণ ভিড়ের মধ্যে এস এন ব্যানার্জি রোডের বাসিন্দা এক নারী দ্রুত তাঁর কাছে পৌঁছে যান। ওই নারী মমতাকে শারীরিকভাবে আক্রমণ ও ঘুষি মারার চেষ্টা করেন এবং তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ।নিরাপত্তারক্ষীদের তৎপরতায় আটক নারীঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেন নিরাপত্তারক্ষীরা। তাঁরা ওই নারীকে আটক করেন। পরে কালীঘাট থানার পুলিশ তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।নিরাপত্তা নিয়ে প্রশ্ন, নিন্দা তৃণমূলেরপুলিশ ও প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা, অভিযুক্ত নারী মানসিক ভারসাম্যহীন অবস্থায় থাকতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।জেড-প্লাস নিরাপত্তার মধ্যে এমন ঘটনার অভিযোগ সামনে আসায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ভিভিআইপি নিরাপত্তাবলয় ভেদ করে এ ধরনের ঘটনার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

পূজা উদ্বোধনে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা