সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

নতুন কুঁড়ি-২০২৬'-এ দ্বীতিয় স্থান বিজয়ী তিশাকে বিদ্যালয়ের সংবর্ধনা

নতুন কুঁড়ি-২০২৬’ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা বিভাগের ১০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনকারী শায়েস্তাগঞ্জ উপজেলার মোজাহের উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোছা. তিশা আক্তারকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও অভিনন্দন অনুষ্ঠানে তিশার হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. কাউছার আহমেদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. কাউছার শোকরানা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণডোরা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান ইনু, উপজেলা বিএনপির সদস্য আজিজুর রহমান দুলাল, উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, তিশা আক্তারের এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো হবিগঞ্জ জেলার জন্য গর্বের বিষয়। বিদ্যালয়ে নিজস্ব খেলার মাঠ না থাকলেও সীমিত সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলন করে জাতীয় পর্যায়ে রৌপ্য পদক অর্জন করেছে সে।তারা বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার বিকাশে একটি আধুনিক খেলার মাঠ নির্মাণ করা জরুরি। এতে নিয়মিত অনুশীলনের সুযোগ বাড়বে এবং ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারবে।অনুষ্ঠানের শেষে অতিথিরা তিশা আক্তারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।তিশার সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, তার এই অর্জন অন্য শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করবে এবং ভবিষ্যতের ক্রীড়াবিদ তৈরিতে অনুপ্রেরণা হয়ে থাকবে।

নতুন কুঁড়ি-২০২৬'-এ দ্বীতিয় স্থান বিজয়ী তিশাকে বিদ্যালয়ের সংবর্ধনা