‘দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা’ জানালেন তিশা
ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্রতীকীভাবে ‘৩৬শে জুলাই’ হিসেবে পরিচিত এই দিনটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিশা লেখেন, আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।অভিনেত্রীর সংক্ষিপ্ত এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অনেক নেটিজেন পোস্টটি শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।তারকারা বিভিন্ন জাতীয় ও বিশেষ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়ে থাকেন। এবার ৫ আগস্ট উপলক্ষে তিশার এই পোস্টও অনলাইনে আলোচনার জন্ম দিয়েছে।