সোমবার, ১৮ মে ২০২৬
চেকপোস্ট

নাসিরনগরের তিন খুন মামলা: ইউপি চেয়ারম্যানসহ দুই আসামি রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে সংঘটিত তিন খুনের ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।রিমান্ডে থাকা দুইজন হলেন গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল হক চৌধুরী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাসেম মিয়া।পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় উভয় পক্ষ পৃথক মামলা দায়ের করে। আদালতের নির্দেশে শনিবার ১৬ মে দুই আসামিকে নাসিরনগর থানায় রিমান্ডে নেওয়া হয়।এর আগে চেয়ারম্যান মো. আজহারুল হক চৌধুরীকে নাসিরনগর উপজেলা সদর এলাকা থেকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি হত্যা মামলার প্রধান আসামি বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।অন্যদিকে, কাসেম মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকা থেকে আটক করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

নাসিরনগরের তিন খুন মামলা: ইউপি চেয়ারম্যানসহ দুই আসামি রিমান্ডে