বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

বিশ্বে ৮০ কোটি তরুণের কর্মসংস্থান হবে না: ইউএনডিপি

আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় ১২০ কোটি তরুণের মধ্যে ৮০ কোটি কর্মসংস্থান খুঁজে পাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সংস্থাটি সতর্ক করেছে, এখনই কার্যকর নীতিগত পরিবর্তন ও সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে বিপুলসংখ্যক তরুণ কর্মহীন ভবিষ্যতের মুখে পড়বে।মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ সতর্কবার্তা দেন ইউএনডিপির প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু। থাইল্যান্ডের ব্যাংককে চলমান বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভার সাইডলাইন থেকে ভার্চুয়ালি এতে অংশ নেন তিনি।জাতিসংঘের সম্প্রচারমাধ্যম ইউএন ওয়েব টিভিতে প্রচারিত প্রায় ২২ মিনিটের এই ব্রিফিংয়ে ইউএনডিপির নতুন নীতিগত প্রতিবেদন ‘নো টাইম টু রিকভার’-এর মূল বিষয়গুলো তুলে ধরেন ডি ক্রু।তরুণদের কর্মসংস্থান নিয়ে বড় উদ্বেগবৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধি ও প্রযুক্তির পরিবর্তিত পরিস্থিতি তুলে ধরে ডি ক্রু বলেন, উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। এই জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।তিনি সতর্ক করে বলেন, এখনই নীতিগত পরিবর্তন ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সংকট নিজে থেকে সমাধান হবে না। বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত উদ্যোগ নিতে হবে।ঋণের চাপে বাড়ছে দারিদ্র্যের ঝুঁকিব্রিফিংয়ে বিশ্ব অর্থনীতির ওপর চলমান তিনটি বড় চাপের কথা তুলে ধরেন ইউএনডিপি প্রধান। এগুলো হলো ঋণ পরিশোধের বাড়তি চাপ, তীব্র এল নিনোর প্রভাব এবং জ্বালানি সংকট।ডি ক্রুর উপস্থাপিত তথ্য অনুযায়ী, মধ্যম আয়ের উন্নয়নশীল দেশগুলো বর্তমানে তাদের মোট রাজস্বের ৯ দশমিক ৫ শতাংশ ঋণের সুদ পরিশোধে ব্যয় করছে। উচ্চ আয়ের দেশগুলোর তুলনায় এই হার তিন গুণ এবং গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়।এই প্রবণতা অব্যাহত থাকলে বিশ্বজুড়ে আরও ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার হতে পারে বলেও সতর্ক করেন তিনি।কর্মসংস্থান তৈরিতে নতুন উদ্যোগ ইউএনডিপিরসংকট মোকাবিলায় বিশ্বব্যাংক গ্রুপ, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক এবং ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের অংশীদারত্বে দুটি বৈশ্বিক উদ্যোগের কথা তুলে ধরে ইউএনডিপি। এগুলো হলো ‘ইনভেস্টমেন্ট অ্যাক্সিলারেটর’ এবং ‘জবস ফর প্রসপারিটি ফ্যাসিলিটি’।সংস্থাটির উপস্থাপনায় নেপাল, ইয়েমেন, হাইতি, লেবানন ও ঘানায় এসব উদ্যোগের পরীক্ষামূলক কার্যক্রম শুরুর বিষয়টিও তুলে ধরা হয়।এআইয়ের যুগেও কর্মসংস্থানের সুযোগকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কর্মসংস্থানে কী ধরনের প্রভাব ফেলতে পারে এমন প্রশ্নের জবাবে ডি ক্রু বলেন, প্রযুক্তির প্রসার ঘটলেও সেবা, কৃষি ও পর্যটনের মতো শ্রমঘন খাতে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে বিমা খাতে বাড়তে থাকা ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ২০১৫ সালে এশিয়ায় প্রাকৃতিক দুর্যোগে ৬৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির বিপরীতে মাত্র ৫ বিলিয়ন ডলারের বিমা সুরক্ষা ছিল বলে উদাহরণ দেন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।ব্রিফিংয়ের শেষ পর্যায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংহতি ও সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানান ইউএনডিপি প্রশাসক। তিনি জোর দিয়ে বলেন, বহুমাত্রিক দারিদ্র্য থেকে মানুষকে বের করে আনতে বিশ্বজুড়ে টেকসই কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই।

বিশ্বে ৮০ কোটি তরুণের কর্মসংস্থান হবে না: ইউএনডিপি