শনিবার, ২৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

বিরতি শেষে বাপ্পারাজের কামব্যাক, নতুন চমক ‘গুলশানের চামেলি’

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন। একসময় নিয়মিত সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেতাকে এবার দেখা যাবে মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে।এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন টু’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল বাপ্পারাজকে। এরপর ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ ও ‘বিদায়’ সিনেমায় যুক্ত হওয়ার খবর এলেও সেগুলো এখনও আলোর মুখ দেখেনি।সম্প্রতি জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত। নির্মাতা মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, গল্প ও চরিত্রের প্রয়োজন বিবেচনা করেই বাপ্পারাজকে নেওয়া হয়েছে। তবে তার চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি।এই সিনেমার মাধ্যমে শুধু বাপ্পারাজ নন, দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়ক আমিন খানও। সিনেমাটির অন্যতম আকর্ষণ কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এই ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে তার।তারকাবহুল এই সিনেমায় আরও থাকছেন রোজিনা, ওমর সানী ও আজমেরী হক বাঁধনসহ অনেক পরিচিত মুখ।আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত ‘গুলশানের চামেলি’ তুলে ধরবে ক্ষমতার অপব্যবহার ও সমাজের অন্ধকার দিকের বাস্তব গল্প। সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু হতে পারে সিনেমাটির শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের কোনো এক ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বাপ্পারাজ-মধুমিতার এই সিনেমা।

বিরতি শেষে বাপ্পারাজের কামব্যাক, নতুন চমক ‘গুলশানের চামেলি’