মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

ঢাকা কলেজের অধ্যক্ষের হোয়াটসঅ্যাপ হ্যাক, চাওয়া হলো ১৮ হাজার টাকা

রাজধানীর ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠেছে। হ্যাক হওয়ার পর অধ্যক্ষের ব্যবহৃত নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির কাছে ১৮ হাজার টাকা চেয়ে বার্তা পাঠানো হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব বার্তা পাঠানো হয়। বার্তায় একটি বিকাশ নম্বর দিয়ে সেখানে ১৮ হাজার টাকা পাঠানোর অনুরোধ করা হয়েছে।হোয়াটসঅ্যাপ থেকে পাঠানো বার্তায় বলা হয়, ‘এখন আমি একটা বিকাশ নম্বর দিলে কি ১৮ হাজার টাকা দেওয়া যাবে?’এরপর একটি রবি নম্বর ০১৮৮৫৩৪৫১৮৬ উল্লেখ করে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধ করা হয়।এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস এশিয়া পোস্টকে বলেন, তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাকাররা তার নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে টাকা পাঠানোর জন্য বার্তা দিচ্ছে।তিনি জানান, দ্রুত সমস্যার সমাধান করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের চেষ্টা করছেন।অধ্যক্ষের নম্বর থেকে টাকা চেয়ে পাঠানো কোনো বার্তায় সাড়া না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ওই নম্বরে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছেন।

ঢাকা কলেজের অধ্যক্ষের হোয়াটসঅ্যাপ হ্যাক, চাওয়া হলো ১৮ হাজার টাকা